কক্সবাজারে শুক্রবার সদরে ৪০ জনসহ সর্বমোট ৫৫ জন করোনা পজিটিভ

0
3

 

হাসান তারেক মুকিম

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৩ জুলাই শুক্রবার  ৩৯৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৫৫ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

বাকি ৩৪২ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

 

আজ কক্সবাজার জেলায় নতুন করে করোনা  পজিটিভ হয়  ৫০ জন।  ভিন্ন জেলার ৫ জন।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

 

৩ জুলাই শুক্রবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার নতুন ৫০ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪০ জন, রামু উপজেলায় ১ জন,  চকরিয়া উপজেলায় ৩ জন,  উখিয়ায় ২জন,  টেকনাফে ১ জন, মহেশখালী উপজেলায় ২ জন ও কুতুবদিয়ায় ১ জন।

ভিন্ন জেলার মধ্যে বান্দরবানে ৪ জন ও চট্টগ্রামের সাতকানিয়ায় ১ জন।

আগেবেশিরভাগ মানুষেরই করোনার ভ্যাকসিন লাগবে না: অক্সফোর্ড গবেষক
পরেবিজয় টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম করোনাক্রান্ত, দোয়া কামনা