
প্রেস বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার একদিনে তিন হাজার পরিবারের পর এবার করোনায় কর্মহীন হয়ে ঘরে থাকা অসহায় আরও ১২শ’ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার তুলে দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার ১০ ও ১১নং ওয়ার্ডের কর্মহীন দরিদ্র ১২শ’ পরিবারের মাঝে এসব উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, ১০নং ওয়ার্ডের
কাউন্সিলর সালাউদ্দিন সেতু, ১১নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মুহাম্মদ মাঝু ও সংরক্ষিত কাউন্সিলর নাসিমা আক্তার বকুলসহ স্ব-স্ব এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। মেয়র মুজিবুর রহমানের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া এসব উপহার কাউন্সিলরদের সহযোগিতায় প্রতিটি পরিবারে পৌঁছে দেয়া হচ্ছে।
মেয়র মুজিবুর রহমান বলেন,”মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা খুবই মানবিক একজন নেত্রী। সে জন্য সারাদেশের কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। যার ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভার দরিদ্র ও অসহায় কোন পরিবার যেন না খেয়ে না থাকে সে জন্য আমরাও করোনায় এই দুর্যোগ-সংকটে প্রথম থেকে সাধারণ মানুষের পাশে ছিলাম এবং এখনো মানবিক সহায়তা দিয়ে যাচ্ছি।”
করোনা থেকে রক্ষা পেতে কক্সবাজার পৌরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ঘরে থাকার আহবান জানান মেয়র মুজিব।













