রাতের আধারে টিনের ঘরে বসিয়ে সরকারি কলেজের জমি দখল

0
3

মাহাবুবুর রহমান:
কক্সবাজার সরকারি কলেজের মূল্যবান জমিতে রাতের আধারে টিনের ঘর তৈরি করে জমি দখল করছে ভুমিদস্যুরা। কলেজ কর্তৃপক্ষের দাবী এর আগেও বহুবার কলেজের জমি দখলে নিতে চেস্টা করেছে এলাকার কিছু চিহ্নিত ভুমিদস্যুরা। তবে সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ একেএম ফজলুল করিমের তৎপরতায় তা সম্ভব হয়নি। তাই তিনি অবসরে যাওয়া মাত্র দুই দিনের মাথায় রাতের আধারে টিনের ঘর বসিয়ে জমি দখলের চেস্টা করছে। তবে বিষয়টি ইতি মধ্যে প্রশাসনকে জানানো হয়েছে।
কক্সবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পার্থ সারথী সৌম জানান,৪ জুলাই রাতে কলেজের গেইটের উত্তর দিকে হঠাৎ করে একদল লোক এসে টিনের বাড়ি নির্মাণ করছে বলে আমি খবর পেয়েছি সাথে সাথে সেখানে আমাদের কর্মচারী দিয়ে বারণ করলেও তারা কথা না শুনে বাড়িটি বসিয়ে দেয় পরে আমি সকালে এসে জেলা প্রশাসক,পুলিশ সুপার সহ সব জায়গায় কলেজের জমি মূল্যবান জমি দখল করার বিষয়টি জানিয়েছি। তিনি দাবী করে উক্ত এলাকার চিহ্নিত ভুমিদস্যূরা এর আগে বহুবার কলেজের জমি দখল করার চেস্টা করেছিল তবে আমাদের সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ মহোদয়ের বিচক্ষনতা তারা সফল হয়নি তাই তিনি অবসরে যাওয়া কয়েক দিন পরেই ভুমিদস্যূরা আবার তৎপরতা শুরু করেছে। তিনি জানান কলেজ জেলা বাসির সম্পদ এই কলেজ একদিন বিশ^বিদ্যালয় হবে যদি জমি না থাকে তাহলে তা সম্ভব হবে না তাই কলেজের জমি রক্ষায় সাংবাদিক সহ সবাইকে এগিয়ে আসতে হবে। অবশ্য ইতি মধ্যে জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি আমাকে ফোন দিয়ে জানিয়েছেন তিনি সার্ভেয়ার পাঠাবেন। এ সময় কলেজের কয়েকজন ছাত্র এবং শিক্ষকদাবী করেন সার্ভেয়ার এসে জমির পরিমাপ করা ভুয়া কাগজ পত্র দেখিয়ে কলেজের জমি বেহাত হতে পারে তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানান তারা একই সাথে যে কোন মূল্যে কলেজের জমি রক্ষা করা হবে বলেও জানান তারা।

আগেকক্সবাজারের দুই ইয়াবা পাচারকারী লোহাগাড়া থানা পুলিশের জালে
পরেকরোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নয় : ইসি সচিব