রামু রশিদ নগরের সাবেক এমইউপি ইরফান আকবর চৌধুরী ইয়াবাসহ গ্রেফতার

0
7

নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার রশিদ নগরের সাবেক ইউপি মেম্বার সহ দুই ইয়াবা কারবারি লোহাগাড়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে। আটককৃতরা হল রামু রশিদ নগরের সাবেক চেয়ারম্যান মরহুম নজিবুল আলম চৌধুরী ভাতিজা, রশিদ নগর সাত নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ইরফান আকবর চৌধুরী (৪০) এবং
কক্সবাজার সদরের ঈদগাহ ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মোঃ কালা মিয়ার ছেলে মোঃ সিরাজুল হক(৪৫)।

রবিবার (৫জুলাই) সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের নির্দেশে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয় সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকায় চট্টগ্রামগামী প্রাইভেট কারে তল্লাশী করে ১ হাজার ৫শত পিস ইয়াবা উদ্ধার করে উক্ত দুই মাদক কারবারিকে আটক পূর্বক প্রাইভেট কারটি জব্দ করে।

এদিকে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ইরফান আকবার চৌধুরী দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখের আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদক ব্যবসা এবং সেবনের জের ধরে প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয় তার।

আগেবাংলাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমেছে: জন হপকিন্স
পরেরামুতে অজ্ঞাত ব্যক্তির জবাই করা মৃতদেহ উদ্ধার