স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূকে গণধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

0
4

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে নববধূ ও এক কিশোরীকে গণধর্ষণে জড়িত সন্ত্রাসী মো. জয়নালকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেখানো মতে দেশীয় তৈরি দুটি বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

রোববার (৬জুলাই) রাতে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রবইতলি ইউনিয়নের মোহছনিয়া কাটা স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। মো. জয়নাল একই এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, গত ১৮ জুনের গণধর্ষণের ঘটনায় মো. জয়নাল জড়িত বলে ওই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো. আলম প্রকাশ খুরশেদ আদালতে জবানবন্দি দেয়। এরপর থেকে আমরা মো. জয়নালকে গ্রেপ্তারের চেষ্টা চালাই।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহছনিয়া কাটা স্টেশন থেকে তাকে আমরা গ্রেপ্তার করি। এসময় তাকে ফাঁড়িতে এনে জিজ্ঞাসাবাদ করা হলে, একপর্যায়ে গণধর্ষণের ঘটনায় ব্যবহৃত অবৈধ অস্ত্র গুলো তার হেফাজতে আছে বলে স্বীকার করে। পরে রাত আড়াইটার দিকে তার বাড়ির বারান্দার মাটির নিচ থেকে অস্ত্র ও কার্তুজ গুলো উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. জয়নালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গণধর্ষণে জড়িত থাকা ও নিজ হেফাজতে অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করে তিনি আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

আগেটেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২, অস্ত্র ও মাদক উদ্ধার
পরেফেসবুক পেজে ইয়াবা ও নিষিদ্ধ যৌন পণ্য বিক্রি, গ্রেপ্তার ৩