উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩জন রোহিঙ্গা মাদক কারবারী নিহত ; ৩লাখ ইয়াবা উদ্ধার

0
3

সিবিকে ডেস্কঃ

উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক কারবারি বলে জানিয়েছে বিজিবি। এ সময় ৩ লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ সংবাদ কর্মীদের নিকট এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নূর আলম (৪৫), মো. হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। এরা সবাই উখিয়ার বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ জানান, এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং করে জানিয়ে দেয়া হবে।

আগেরামুর জোয়ারিয়ানালায় ২৭৫ জন জেলেকে চাল বিতরণ করলেন ইউএনও প্রণয় চাকমা
পরেপ্রাণঘাতী করোনায় প্রাণ হারালেন লে: ক: আনোয়ারুল আজিম