প্রাণঘাতী করোনায় প্রাণ হারালেন লে: ক: আনোয়ারুল আজিম

0
2

 

জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবির সাবেক অধিনায়ক পাহাড়ের মানুষের অত্যন্ত আপনজন লে: ক: আনোয়ারুল আজিম করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা সিএমএইচে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বিগত ১৩ দিন ধরে ঢাকা সিএমএইচে ভেনটিলেটরে ছিল। আজ ভোর রাতে হার্ট এ্যাটাক হয় এবং দ্বিতীয় এ্যাটাক হয় সকাল ৮.৪০ ঘটিকায়। অবশেষে সকাল ৯.৩০ ঘটিকা ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে লে: ক: আনোয়ারুল আজিমের ছবি পোষ্ট করে শোক প্রকাশ করেছেন।সংবাদ প্রেরক জাহাঙ্গীর অালম কাজল মোবাইল নং ০১৭৭০৫২৯৩২২

আগেউখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ৩জন রোহিঙ্গা মাদক কারবারী নিহত ; ৩লাখ ইয়াবা উদ্ধার
পরেউখিয়ার আইসোলেশন সেন্টারের ২ চিকিৎসক চাকুরিচ্যুত, আসছে আরো এ্যাকশান