ডব্লিউএফি ও ব্র্যাকের খাদ্য সহায়তা পেলো কক্সবাজার পৌরসভার ৬৬৭১ পরিবার

0
5

নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় সাধারণ মানুষকে ডব্লিউএফি ও ব্র্যাকের সহযোগিতায় কক্সবাজার পৌরসভার ৬৬৭১ পরিবারের মাঝে জন প্রতি ৬০ কেজি চাল ও ৫ কেজি ওজনের বিস্কিটের প্যাকেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এই কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
এ সময় ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার আবদুর রাজ্জাক, উপজেলা টিম লিডার সলিমউল্লাহ ও ৩ নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি জানে আলম পুতুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগেউখিয়ার আইসোলেশন সেন্টারের ২ চিকিৎসক চাকুরিচ্যুত, আসছে আরো এ্যাকশান
পরেহিমছড়িতে প্লাস্টিকের বস্তায় সাড়ে ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ১