
সিবিকেঃ
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত লাগোয়া মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইমামের ডেইলে হাজার কোটি টাকার জমি ‘রিজেন্ট ডেইল’ এর সামনে দেশের এই সময়ের সবচেয়ে আলোচিত বাটপার রিজেন্ট শাহেদ।
এই ছবিতেও তাঁর বড় ধরণের প্রতারণা আছে বলে মনে করা হচ্ছে। কারণ প্রায় সবাই জানে সাগর পাড়ের এই জমি ‘রিজেন্ট ডেইল’ বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব গোলাম আকবর খোন্দকার তাঁর নিজের প্রতিষ্ঠান রিজেন্ট গ্রুপের নামেই কিনেছেন।
এদিকে উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বাটপার শাহেদের বাটপারি সম্পর্কে তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছেন। যা নিচে হুবহু তুলে ধরা হল।
বাটপার শাহেদের বাটপারি নামা —————
মেরিন ড্রাইভ রোডের ইমামের ডেইল এলাকায় বাটপার শাহেদের তোলা ছবিটি আমার দৃষ্টিগোচর হয়েছে ।এটাও একটা বড় বাটপারি। এই জমিগুলোর প্রকৃত মালিক আসল “রিজেন্ট গ্রুপ ” যার অফিস ঠিকানা- ডেল্টা ডালিয়া, কামাল আতা তুর্ক রোড, বনানী,ঢাকা। শাহেেদের “রিজেন্ট” ২ নং রিজেন্ট। অফিস ঠিকানা -উত্তরা, ঢাকা। আসল “রিজেন্ট গ্রুপের “এর মালিক সাবেক রাষ্ট্রদূত চট্রগ্রাম এর গোলাম আকবর খোন্দকার।আমার জানামতে গোলাম আকবর খোন্দকার সাহেবের “রিজেন্ট গ্রুপ ” নামের কোম্পানিটি ১৯৮৮ইং সালে রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন কৃত। দীর্ঘ দিন এই কোম্পানি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। ২০১৪/২০১৫ইং দিকে হঠাৎ জনৈক শাহেদ “রিজেন্ট গ্রুপ” নামে আর একটি কোম্পানির জন্মদান করে। যা বেআইনী ও ফৌজদারি আপরাধ। এই প্রক্ষাপটে ২০১৫ইং সালের অক্টোবর মাসে গোলাম আকবর খোন্দকার আইনজীবির মাধ্যমে রেজিঃ ডাকযোগে শাহেদের ২ নম্বর “রিজেন্ট গ্রুপের ” বরাবরে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু
শাহেদ ক্ষমতাশালীদের কাছের মানুষ হওয়াই আইনের তোয়াক্কা নাকরে” রিজেন্ট গ্রুপ “নাম দিয়েই অদ্যবদি তার কুকর্ম গুলো চালিয়ে আসছিল। বেটা শাহেদ যে কত বড় বাটপার ও ২ নম্বর আদম তা ইমামের ডেইলে গোলাম আকবর খোন্দকারের আাসল “রিজেন্ট গ্রুপের ” জমির সাইন বোর্ডকে ব্যাগগ্রান্ড রেখে তোলা ছবি খানায় তার প্রমান। পাঠকের কাছে প্রশ্ন রইল, আপনার বাড়িকে ব্যাকগ্রান্ড রেখে ছবি তোলে আমি কি বাড়ির মালিক হতে পারি?













