উখিয়ায় প্রবীণ আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, সন্ত্রাসীদের মহড়ায় আতংক বিরাজ

0
5

নিজস্ব প্রতিবেদক, উখিয়া

উখিয়া আওয়ামীলীগের প্রবীণ নেতা সোলতান আহমদ সওদাগর কে হত্যার চেষ্টা করা হয়েছে।    চিহ্নিত সন্ত্রাসীদের প্রকাশ্য বর্বরোচিত হামলায় মারাত্মক আহত ব্যক্তি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।  এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ সহ ক্ষোভের  সৃষ্ট হয়েছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দরা এহেন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

গত  বৃহস্পতিবার বিকেলে উপজেলার  জালিয়া পালং ইউনিয়নের সোনাই ছড়ি   বাদামতলী এলাকায়    চিহ্নিত   সন্ত্রাসী সানা উল্লাহ ও  আনচার উল্লাহর গঠিত নিজস্ব আনছার বাহিনী কতৃক সন্ত্রাসী হামলার শিকার হন আওয়ামী লীগ জালিয়া পালং ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সোলতান আহমদ সওদাগর। বর্তমানে  সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ায় সাধারণ জনমনে আতং বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান ওদিন বিকেলে সোনার পাড়া স্টেশন হতে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ সিএনজিযোগে বাড়িতে ফিরছিলেন। ওই সময় সানাউল্লাহ , আনসার বাহিনীর সন্ত্রাসী গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি গতিরোধ করে  তাকে  জোর  পূর্বক নামিয়ে ফেলে।   সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে ধারালো   কিরিচ, দা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। রক্তাক্ত অবস্থায়  চিৎকার দিয়ে অজ্ঞান অবস্থায়  মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন আমার পিতা সুলতান আহমদ কে পূর্ব শত্রুতার জের ধরে বাদামতলি এলাকার  ইয়াবা ও মানবপাচারকারির গডফাদার সন্ত্রাসী সানা উল্লাহর  লালিত আনছার বাহিনির  প্রধান আনছার উল্লাহ,  ছৈয়দ আলম, জাহেদুল ইসলাম জাহেদ,  ছলিম উল্লাহ প্রকাশ বেলাইয়া  দলবল  নিয়ে মধ্যযুগীয় কায়দায় হামলা চালিয়েছে।  কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, আনছার উল্লাহ সোনাইছড়ি এলাকার নুর মোহাম্মদের পুত্র নুর আলম এবং একই এলাকার মৃত ফজল করিমের ছেলে মাহমুদুল হক কে গুম করে হত্যা চেষ্টা করেছিল। এবং গত মার্চে সানাউল্লাহর সন্ত্রাসী বাহিনী সোনাইছড়ি এলাকাবাসীর উপর হামলা চালান।

সাম্প্রতিক সময়ে আনছার উল্লাহর বিরুদ্ধে বাদামতলী এলাকার ইউনুস নামে একজনকে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে।

প্রবীণ আওয়ামী লীগ নেতা  হত্যা চেষ্টার অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আগেকুতুবদিয়ার আলোচিত মাদক ব্যবসায়ী জুনাইয়্যা আটক
পরেশহরের আলির জাহালে ইয়াবাসহ কাউন্সিলরের ভাই আটক