কুতুবদিয়ার আলোচিত মাদক ব্যবসায়ী জুনাইয়্যা আটক

0
5

বিশেষ প্রতিবেদকঃ

কুতুবদিয়ার শীর্ষ মাদক কারবারি আবু জাফর প্রকাশ জুনাইয়্যার মাদকের ডেরায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ। আটক জুনাইয়া বড়ঘোপ দক্ষিণ অমজাখালী ৪ নং ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে এর অনেক মাদকের মামলা রয়েছে। বৃহস্পতিবার (৯জুলাই) দিবাগত রাত ২ টার দিকে মাদকের আসরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় আসরে থাকা সিন্ডিকেট সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী জানান, এক যুগ ধরে জুনাইয়া ও তার পরিবার মাদক বিক্রি করে আসছে। তার বাসায় মাদক সেবনের আসর বসে নিয়মিত। তার নেতৃত্বে রয়েছে মাদক বিক্রির একটি সিন্ডিকে রয়েছে তার স্ত্রী রিনা আকতার, ভাই আবু তৈয়ব ও তালেম উল্লাহ, শামীম, জাহেদ, পোস্টার নেতা শওকত সহ মক্ষিরানী খ্যাত বিউটি, আকবর ও মোরশেদ। কুতুবদিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী জানান, মাদক ব্যবসায়ী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

আগেবন্যহাতির আক্রমণে রোহিঙ্গা নারীর মৃত্যু
পরেউখিয়ায় প্রবীণ আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা, সন্ত্রাসীদের মহড়ায় আতংক বিরাজ