
সিবিকেঃ
কক্সবাজার পৌরসভার চৌধুরীপাড়াস্হ বিজিবি ক্যাম্প এলাকায় প্রস্তাবিত “কক্স হেলথ কেয়ার হাসপাতাল” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার ১০ জুলাই বিকেলে উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের উদ্ধোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব, হেলালুদ্দীন আহমদ এবং অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক জনাব, কামাল হোসেন মহোদয় এবং হাসপাতালের অন্যতম উদ্যোক্তা ডাঃ নুরুল আকতার চৌধুরী।
উক্ত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদ্যোক্তা এবং হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার জুবাইদুল ইসলাম।

প্রধান অতিথি হেলালুউদ্দীন আহমেদ বক্তব্যে বলেন করোনা রোগিদের জন্যে কক্সবাজার সদর হাসপাতালে Unitex Group এবং Unigas LPG এর পক্ষ থেকে ৫ টি হাইফ্লো ন্যাসাল ক্যানুলা দেয়ার ঘোষনা দেন। তিনি বলেন এই হাসপাতালে অতি শীঘ্রই মানসম্পন্ন সুচিকিৎসা প্রদানের মাধ্যমে কক্সবাজারবাসীর কষ্ট লাঘব হবে। এই হাসপাতালে রোগীদের প্রযুক্তিগতভাবে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। তিনি এই হাসপাতালে মঙ্গল কামনা করেন এবং তিনি এই হাসপাতালকে এগিয়ে নিয়ে যেতে সব সময় পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।
কক্সবাজার জেলা প্রশাসক জনাব কামাল হোসেন মহোদয় বলেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র শহর কক্সবাজার। এখানে তাকিয়ে আছে সারা বিশ্বের মানুষ আর তাই এখানে স্বাস্থ্য সেবার মান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমি মনে করি কক্সবাজার জেলাবাসীর স্বাস্থ্যসেবায় কক্স হেলথ কেয়ার হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উক্ত ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনোয়ারুল ইসলাম।













