কক্সবাজারে শনিবার ৯৬ জনের টেস্টে ১৩ জনের করোনা পজিটিভ

0
3

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ১১ জুলাই শুধুমাত্র ৯৬ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ১৩ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ১০ জন ও বান্দরবান জেলায় জেলায় ৩ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৮৩ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ১১ জুলাই ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ১০ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩ জন, রামু উপজেলায় ২ জন, মহেশখালী উপজেলায় ২ জন, উখিয়া উপজেলায় ৩ জন। গত ২ এপ্রিল চালু করা কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার ১১ জুলাই সর্বনিন্ম ৯৬ জনের স্যাম্পল টেস্ট করা হয়।

আগেকক্সবাজারে ঈদুল আযহার পূর্বে হোটেল ও পর্যটন স্পট খোলা হবেনা : সিনিয়র সচিব হেলালুদ্দীন
পরেউখিয়া শিক্ষা অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ,সরকারি বরাদ্দকৃত টাকা গায়েব!