জনশূন্য সৈকতে ভেসে আসছে শত শত টন বর্জ্যে, মারা পড়ছে সামুদ্রিক প্রাণী

0
6

বলরাম দাশ অনুপমঃ
দীর্ঘদিন ধরে কক্সবাজার সমুদ্র সৈকতে নেই কোন পর্যটকের আনাগোনা। সাড়ে ৩ মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে এখানকার হোটেল-মোটেল থেকে শুরু করে সব পর্যটন কেন্দ্র। কিন্তু জনশূন্য বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকত সয়লাব হয়ে গেছে শত শত টন বর্জ্যে।

বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী, দরিয়া নগর থেকে শুরু করে হিমছড়ি সৈকত এলাকা পর্যন্ত শনিবার রাত থেকে ভেসে এসেছে এসব বর্জ্যে। এত বর্জ্যে হঠাৎ কোথায় থেকে এল তা অনুসন্ধান শুরু করেছে প্রশাসন। এই বর্জ্যের মধ্যে শুধু প্লাস্টিক, ইলেকট্রনিক পণ্য নয় ভেসে এসেছে ছেঁড়া নাইলনের জাল ও শত শত বিভিন্ন প্রকারের মদের বোতল।

এতে আটকে যেমনি সামুদ্রিক নানা ধরনের প্রাণী মারা পড়ার পাশাপাশি পরিবেশ দূষনের অাশংকা করছেন পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তিরা। অবশ্যই ইতোমধ্যে মারা গিয়েছে সামুদ্রিক কচ্ছপসহ কয়েক প্রকারের প্রাণী। রবিবার (১২ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে এই দৃশ্য দেখা গেছে।

সেভ দ্য নেচার অব বাংলাদেশ নামের কক্সবাজার ভিত্তিক পরিবেশ সংগঠনের চেয়ারম্যান অা.ন.ম মোয়াজ্জেম হোসাইন জানান, শনিবার রাত থেকে এসব বর্জ্য আসতে শুরু করেছে। এর মধ্যে প্লাস্টিক, ইলেকট্রনিক বর্জ্য আর ছেঁড়া জাল দেখা গেছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, বর্জ্যেগুলো কোথায় থেকে এল এবং কিভাবে তা অপসারন করা যায় তা দেখা হচ্ছে।

আগেকক্সবাজার জেলায় ৩ বছর পর খুলে দেওয়া হচ্ছে জন্মনিবন্ধন প্রক্রিয়া
পরেকক্সবাজার সৈকতে কোথা থেকে এলো এত মদের বোতল?