উখিয়ার নিখোঁজ যুবক হেলালের লাশ মহেশখালী চ্যালেন হতে উদ্ধার 

0
6
ফারুক আহমদ,উখিয়া     

উখিয়া উপজেলার ভালুকিয়া পালং গ্রামের নিখোঁজ হেলাল  উদ্দিনের (২৪)লাশ মহেশখালী সাগর চ্যানেল   থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৬ দিন পর সোমবার (১৩ জুলাই) বিকেলে কক্সবাজার মর্গে   ক্ষত-বিক্ষত অবস্থায় তার লাশের সনাক্ত  করেন মা ও ভাই কামাল উদ্দিন।

জানা যায় উপজেলার,  উপজেলার রত্না পালং ইউনিয়নের ভালুকিয়া পালং আমতলী গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন গত  ৭ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন । অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলে মহেশখালীতে। তবে জীবিত নই   মৃত অবস্থায় ।
   ভাই কামাল  উদ্দিন জানান, কক্সবাজার পৌরসভার সাবমেরিন ক্যাবল সংলগ্ন  চৌধুরীপাড়া বোনের বাড়িতে যাওয়ার কথা বলে ভাই  হেলাল উদ্দিন বের হলেও আর বাড়িতে ফিরেনি।   এক পর্যায়ে ব্যবহৃত মোবাইল বন্ধ থাকায় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। তাদের ধারণা পরিকল্পিতভাবে তাকে অপহরণ করে হত্যার পর খালে লাশ ভাসিয়ে দিয়েছে।
   ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় মেম্বার আলতাফ মিয়া জানান নিহতের মা দুদিন আগে তার ছেলে কক্সবাজার হতে নিখোঁজ হয়েছে বলে তাকে জানিয়েছিল।
এলাকাবাসীরা জানান জায়গা জমি বিরোধ নিয়ে চাচা সাইফুল ইসলামের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। তবে কি কারনে এবং কারা হেলাল উদ্দিনকে কক্সবাজার হতে অপহরণ পূর্বক হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দিয়েছে তা  এখনো ক্লু উদঘাটন করা সম্ভব হয়নি।
আগেরামু কলেজের সামনে পাওয়া গলাকাটা লাশটি ভারুয়াখালীর শফিউল আলমের
পরেপালংখালীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আবছার মেম্বারসহ দুইজন আটক