পালংখালীতে ১০ হাজার ইয়াবা নিয়ে আবছার মেম্বারসহ দুইজন আটক

0
2

ইমাম খাইর :
উখিয়ার পালংখালীর ১ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরীসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
অপরজনের নাম নুরুল আলম চৌধুরী (৫১)। তিনি ২ নং ওয়ার্ডের বালুখালী পুর্বপাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে।

তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালানো হয়।
র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নুরুল আবছার চৌধুরীর বসতঘরের সামনে মাদক বিক্রয়ের সংবাদে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আগেউখিয়ার নিখোঁজ যুবক হেলালের লাশ মহেশখালী চ্যালেন হতে উদ্ধার 
পরেসদর শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ’র ভাই ইয়াবাসহ পুলিশের হাতে আটক