পৌর এলাকার ৬৯০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণে মেয়র মুজিব

0
5

সংবাদ বিজ্ঞপ্তি:
করোনায় কর্মহীন হয়ে ঘরে থাকা অসহায় দরিদ্র মানুষকে মানবিক সহায়তা অব্যাহত রেখেছে কক্সবাজার পৌরসভা।
মঙ্গলবার দুপুরে ডব্লিউএফপি ও ব্রাকের সহযোগিতায় পৌর এলাকার ৯ এবং ১২নং ওয়ার্ডের ৬৯০ পরিবারের মাঝে জনপ্রতি ৬০ কেজি চাল ও ৫ কেজি ১ ওজনের উন্নতমানের বিস্কিট বিতরন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র জননেতা মুজিবুর রহমান।

এসময় প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির, জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু ও ডব্লিউএফপির অফিসার রাকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগেশহরের ভাঙাচোরা সড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা
পরেঅসহায় মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের রাজনীতি- আশেক উল্লাহ রফিক এমপি