সীমান্ত হয়ে পলানোর সময় ‘মহাপ্রতারক’ সাহেদ গ্রেফতার

0
4

সিবিকে ডেস্কঃ

করোনা পরীক্ষার নামে রিজেন্ট হাসপাতালের ভয়াবহ প্রতারণার দায়ে অভিযুক্ত প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) সুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সাহেদকে সাতক্ষীরা থেকে র‌্যাবের আভিযানিক দলের সঙ্গে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। তাদের সকাল সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছানোর কথা।

গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নিয়ে আসছিল তারা। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ছয় হাজার ভুয়া করোনা পরীক্ষার সনদ পাওয়ার প্রমাণ পায়। একদিন পর গত ৭ জুলাই স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে র‌্যাব রিজেন্ট হাসপাতাল ও তার মূল কার্যালয় সিলগালা করে দেয়। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে ওই দিনই উত্তরা পশ্চিম থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। এরপর থেকে সাহেদ পলাতক ছিলেন। সাহেদের খোঁজে সোমবার মৌলভীবাজারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও সেখানে তাকে পাওয়া যায় নি।

আগেযুবনেতা মালেকের মুক্তি দাবী জানিয়েছেন কক্সবাজার ক্রিকেট একাডেমী
পরেযেভাবে ছদ্মবেশ নেয় সাহেদ