
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও কক্সবাজার ক্রিকেট একাডেমীর সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেকের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন কক্সবাজার ক্রিকেট একাডেমী নেতৃবৃন্দ। সে সাথে তার বিরুদ্ধে আনীত অভিযোগের মামলা তদন্ত পূর্বক প্রকৃত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিরপরাধ আবদুল মালেক মুক্তির ও তার নামে করা মামলা প্রত্যাহার করতে পুলিশ প্রশাসনের বিনীত অনুরোধ জানান কক্সবাজার ক্রিকেট একাডেমীর সভাপতি ওবাইদুল হালিম চৌধুরী, সাধারণ সম্পাদক লতিফ উল্লাহ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি যথাক্রমে সাংবাদিক এম.এ আজিজ রাসেল, রিয়াজ উদ্দিন সাজ্জাদ, মোহাম্মদ সেলিম, মাহমুদুল হাছান নোমান, সহ-সভাপতি জাহেদুর রহমান শামীম, আজিম নিহাদ, ছৈয়দ আলম, শাহ নিয়াজ, এরশাদ উল্লাহ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন লাভু, সাংগঠনিক সম্পাদক আছহাব উদ্দিন আনছারী, কোষাধ্যক্ষ শহিদুল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ আহনাফ চৌধুরী আহিল, ক্রীড়া সম্পাদক মোঃ আবির, সদস্য যথাক্রমে- আবুল হাসনাত মোহাম্মদ নোমান, এনায়েতুর রহমান, মোহাম্মদ আদিল, রাশেদ উল্লাহ রাসেল, মোহাম্মদ তারেক, ইমরান উল্লাহ ও মোহাম্মদ সাকিব প্রমূখ।
বিবৃতিতে বলা হয়, আবদুল মালেক অনেক কাঠখড় পুড়িয়ে হাঁটি হাটি পা পা করে জোট সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আজ এই পর্যন্ত এসেছে। তার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের ইন্দনে তাকে একটি ঘটনায় অভিযুক্ত করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।
মূলতঃ আবদুল মালেক প্রকৃতপক্ষে ঘটনার দিন উপস্থিত ছিল না। তার সাথে চলাফেরা করা কয়েকজন ব্যক্তি ঘটনায় জড়িত আছে বলে জানা গেছে। এই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে যুবলীগ নেতা আবদুল মালেককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। এটি অত্যন্ত দুঃখ জনক এবং অমানবিক। নেতৃবৃন্দ মনে করেন, পুলিশ প্রশাসন ঘটনাটি যদি নিরপেক্ষ তদন্ত করে আসল রহস্য বেরিয়ে আসবে কারা বা কে কে এই ঘটনার সাথে জড়িত।













