করোনায় ক্ষতিগ্রস্ত ৪৩৩ ক্ষুদ্র ব্যবসায়ীকে জেলা প্রশাসনের অর্থ সহায়তা

0
6

ইমাম খাইর, কক্সবাজার:
করোনায় ক্ষতিগ্রস্ত ৪৩৩ জন ক্ষুদ্র পর্যটন ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সহায়তা প্রদান করেন। কোভিড-১৯ পরিস্থিতিতে ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে।

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বীচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে করোনায় বিপর্যস্ত পর্যটন সংশ্লিষ্ট দুঃস্থ ব্যবসায়ীদের এ সহায়তা প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আমিন আল পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, ট্যুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম উপস্থিত ছিলেন।

আগেডিগ্রি কলেজেও সভাপতি হতে পারবেন না এমপিরা
পরেকক্সবাজারে গ্যাসের ডিলারসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা