করোনায় শহরের পরিচিত মুখ সাংস্কৃতি কর্মী দোলোয়ার হোসেন এর মৃত্যু

0
3

মাহাবুবুর রহমান:
করোনা আক্রান্ত হয়ে মারা ১০ দিন আইসিইউতে থেকে অবশেষে মারা গেলেন শহরের পরিচিত মুখ। বাহারছড়ার কৃতি সন্তান দোলোয়ার হোসেন। ১৯ জুন সকাল ১১ টায় কক্সবাজার সদর হাসপাতালে দোলোয়ার হোসেন মারা যান বলে নিশ্চিত করেছেন উনার সম্মন্ধি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান। তিনি জানান,দোলোয়ার হোসেন প্রায় ১১ দিন আগে করোনা পজিটিভ হন। এর পরে উনার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে জেলা সদর হাসপাতালে আনা হয় সেখানে অবস্থান অবনতি হলে আইসিইতে স্থানান্তর করেন। ১০ দিন পর তিনি মারা যান। উনার বয়স হয়েছিল ৫৯ বছর তিনি স্ত্রী ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। দোলোয়ার হোসেন শহরের বাহারছড়ার বশির আহামদের ছেলে। এছাড়া তিনি সম্প্রতী বাহারছড়ায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া আবু সায়েম ডালিমের আপন ফুফাতো ভাই। দোলোয়ার হোসেন কক্সবাজার বেতার,সংগীতায়ত সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্টানের সাথে জড়িত ছিলেন।

আগেটেকনাফে ঝর্ণার পানির স্রোতে হারিয়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার
পরেপ্রেমিকের বুদ্ধিতে বাংলাদেশ থেকে আইরিশ তরুণীকে উদ্ধার