
সিবিকেঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৯ জুলাই রবিবার ২০৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন করে ২০ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। তার মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৪ জন,উখিয়ায় ১ জন,টেকনাফে ১ জন,পেকুয়ায় ২ জন, মহেশখালীতে ১ জন,কুতুবদিয়ায় ১ জন। কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।













