
সিবিকে ডেস্কঃ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ সোমবার (২০ জুলাই) কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। তাই আগামী বুধবার (২২ জুলাই) থেকে জিলহস মাস শুরু হবে।
সে হিসেবে আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পরদিন ৩১ জুলাই ঈদ উল আজহা পালন করবে সৌদি আরববাসী।
আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সৌদি আরবের সর্বোচ্চ বিচারক আদালত সুপ্রিমকোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এ ঘোষণা দেন।













