কক্সবাজার ল্যাবে বৃহস্পতিবার নতুন করে ২৮ জনের করোনা সনাক্ত

0
4

সিবিকেঃ

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৩ জুলাই বৃহস্পতিবার নতুন করে আরো ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ২ জন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্টও পজিটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজের  অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

যানা যায় কক্সবাজারের ৮ টি উপজেলা ও উখিয়া টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শিবিরসহ পার্শ্ববতী বান্দরবান জেলা, রাঙ্গামাটি জেলা এবং চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলার থেকে সংগৃহিত সন্দেহভাজন ২৭২ জনের নমুনা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়। এতে নতুন করে ২৮ জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এবং পুরাতন ২ জনের ফলোআপ রির্পোট পুনরায় পজেটিভ আসে। অন্য ২৪২ জনের নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

” নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে ২৩ জন কক্সবাজারের বাসিন্দা রয়েছে। এছাড়া জেলার পার্শ্ববর্তী বান্দরবান জেলার ১ জন, চট্টগ্রাম জেলার বাশখালী উপজেলার ২ জন ও সাতকানিয়া উপজেলার ২ জন।

জেলায় নতুন আক্রান্ত ২৩ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১৪ জন, উখিয়া উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ১ জন, রামু উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ১ জন, পেকুয়া উপজেলায় ১ জন এবং মহেশখালী উপজেলার ২ জন বাসিন্দা রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ নিয়ে জেলায় ৬৪ জন রোহিঙ্গাসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ২২২ জনে।

আগেমেয়র মুজিবের কৃতজ্ঞতাপূর্ণ বক্তব্য, ধন্যবাদ প্রধানমন্ত্রীর
পরেরামুর এসএইচডি মডেল হাই স্কুলে ফি বিহীন পরীক্ষা নিতে বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকরা