
হাসান তারেক মুকিম:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে সোমবার ২৭ জুলাই ২৫২ জনের টেস্টে ২৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তৎমধ্যে কক্সবাজার জেলায় ১৬ জন, বান্দারবান জেলার ২ জন ও ৫ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের (কমেক) অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।
জেলায় নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ১১ জন, উখিয়া উপজেলার ১ জন, চকরিয়া উপজেলার ২ জন এবং কুতুবদিয়া উপজেলার ১ জন ও মহেশখালী উপজেলায় ১ জন বাসিন্দা রয়েছে। এছাড়া জেলার পার্শ্ববর্তী বান্দরবান জেলার ২ জন। এছাড়া মিয়ানমারের ৫ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।













