
কক্সবাজার খবর ডেস্কঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৮ জুলাই মঙ্গলবার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে তৎমধ্যে ২১ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
এছাড়া ১ জন পুরাতন রোগীর ফলোআপ রিপোর্টও পজেটিভ পাওয়া গেছে।
নতুন পজেটিভ পাওয়াদের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৮ জন,উখিয়ায় ২ জন, টেকনাফে ২ জন,চকরিয়ায় ২ জন,
বান্দরবান জেলায় ৫ জন, বাঁশখালীর ১ জন ও ১ জন রোহিঙ্গা শরণার্থী রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।













