
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরের পোকখালীর গোমাতলীতে অসহায় ও হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
২রা ডিসেম্বর বেলা ১২টায় গোমাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীত কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন,পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম,প্রবাসী মানব কল্যান সংগঠনের সভাপতি জামসেদ, পোকখালী ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক অহিদুর রহমান ইত্তেহাদসহ শিক্ষক মেম্বার এবং নানা শ্রেনী পেশার মানুষ।
শীতের শুরুতে কম্বল পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হন এলাকার অসহায় লোকজন।













