নাইক্ষ্যংছড়ির প্রিয় মুখ আবু সিদ্দিক মানিক সড়ক দূর্ঘটনায় নিহত

0
9

নিজস্ব প্রতিবেদকঃ

নাইক্ষ্যংছড়ির প্রিয় মুখ আবু সিদ্দিক মানিক সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চকরিয়া উত্তর হারবাং আজিজনগর খাদ্য গোদাম এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আবু সিদ্দিক মানিক (২৭)  নিহত হয়। সে  নাইক্ষ্যংছড়ি আদর্শগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী আবু সিদ্দিক মানিক একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। নাইক্ষ্যংছড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল চন্দনাইশে যাওয়ার পথে কক্সবাজারমুখি দ্রুতগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মানিক। ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। নিহত মানিক দুই সন্তানের জনক বলে জানা গেছে। আবু ছিদ্দিক মানিকের মৃত্যুর খবরে নাইক্ষ্যংছড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

আগেজেলা আ:লীগের (ভার:) সভাপতি ফরিদুল ইসলামকে রামু উপজেলা আ:লীগের ফুলেল শুভেচ্ছা
পরেজাতিসংঘ ভলান্টিয়ার্স “Volunteers Award” পেলেন রামুর সন্তান নুরুল হক বুলবুল