শহরের নুর পাড়ার ব্যবসায়ী শাহজাহান সওদাগরের ৩য় মৃত্যু বার্ষিকী আজ

0
8

 

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার শহরের নুর পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান সওদাগরের ৩য় মৃত্যু বার্ষিকী আজ। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ৯ জানুয়ারী সকাল ১০ টায় পুরান পান বাজার রোড নুর পাড়ায় নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।

জিবদ্দশায় মরহুম শাহজাহান সওদাগর একজন সফল ব্যবসায়ী ছিলেন। সৎ ও নিষ্ঠার জন্য এলাকার মানুষের কাছে গ্রহনযোগ্য ব্যক্তি হিসেবে সমান সমাদৃত ছিলেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের আত্মার শান্তি কামনা করে সকলের কাছ থেকে দোয়া প্রার্থনা করেছেন মরহুমের বড় সন্তান কক্সবাজার সরকারী কলেজ ছাত্রদলের  সাবেক  সভাপতি রাশেদুল হক।

 

আগেটেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক-২
পরেরামুর ঈদগড়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ পাচারকারী আটক