মহেশখালীতে যুবককে কুপিয়ে হত্যা

0
3

ইয়াছিন আরাফাত,মহেশখালী
কক্সবাজারের মহেশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে আবদুল গফুর (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
১১ জানুযারী সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে।
নিহতের পিতা জানান, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার অছিউর রহমানের ছেলে ইউসুফ জালালসহ দুই ব্যক্তি নিহত আবদুল গফুরকে মারার জন্য পাকড়াও করে। এক পর্যায়ে তারা আবদুল গফুরকে উপর্যপুরি কুপিয়ে জখম করে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পর আবদুল গফুরের মৃত্যু হয়।
মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল জানান, মুন্সিরডেইল এলাকায় আবদুল গফুর নামের একজন যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ###

আগেনাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ খুরুস্কুলের রহিম আটক
পরেতাপসকে মোকাবিলা করা হবে রাজপথে : সাঈদ খোকন