নাইক্ষ্যংছড়িতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত, ৫০ হাজার ইয়াবা উদ্ধার

0
8

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ জানান, রাত সাড়ে ৩টার দিকে মিয়ানমার থেকে ইয়াবা কারবারির একটি দলকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি। এ সময় ইয়াবা কারবারিরা বিজিবির টহলদলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এ সময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করলে তারা পাহাড়ি জঙ্গল দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ইয়াবা কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। আহত অবস্থায় তাকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজাদ আহমদ আরও জানান, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা বলেও জানিয়েছেন তিনি।

আগেমহেশখালীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ১০
পরেপ্রধানমন্ত্রীকে দিয়ে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে জনগণ আগ্রহী হবে: জাফরুল্লাহ