ঈদগাঁও থানা প্রেস ক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠন

0
6

 

আনোয়ার হোছাইন, ঈদগাঁও 

কক্সবাজারে প্রশাসনিকভাবে “ঈদগাঁও থানা” র যাত্রা শুরুর সাথে সাথেই থানাধীন সংবাদকর্মীদের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ করতে “ঈদগাঁও থানা” প্রেস ক্লাব এর পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে এসএম তারিকুল হাসান তারেক(দৈনিক কক্সবাজার) সভাপতি,মোঃ মিজানুর রহমান আজাদ(দৈনিক সৈকত) সাধারণ সম্পাদক ও এইচ এন আলম(দৈনিক হিমছড়ি) অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এ উপলক্ষে ২৪ জানুয়ারী (রবিবার) সন্ধ্যায় বাজারস্থ ঈদগাও প্রেস এসোসিয়েশন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে পুর্নাঙ্গ কমিটি গঠিত হয়।নব নির্বাচিত অন্য কর্মকর্তারা হল সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক গিয়াস উদ্দিন (দৈনিক সমুদ্র কন্ঠ), সহ-সভাপতি নুরুল আমিন হেলালী(দৈনিক কক্সবাজার ৭১), সহ-সম্পাদক আজাদ মনসুর(বাংলাদেশ বেতার), সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন (দৈনিক আজকের দেশ বিদেশ),তথ্য,প্রকাশনা ও দপ্তর সম্পাদক আতিকুর রহমান মানিক(দৈনিক আমাদের কক্সবাজার), নির্বাহী সদস্য কাফি আনোয়ার(দৈনিক বাঁকখালী),বিআর হাশেমী বদরু(দৈনিক আমাদের কক্সবাজার),নাছির উদ্দিন আল নোমান(দৈনিক আজকের কক্সবাজার) ও আনোয়ার হোছাইন (দৈনিক সাগর দেশ )। এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।

আগেহিমছড়ি খেলাঘর আসর রামু’র কর্মপরিকল্পনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
পরেচেয়ারম্যান শাহ আলম সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা, জড়িতদের গ্রেফতাদের দাবিতে বিক্ষোভ সমাবেশ