
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর পাহাড়িয়াখালীতে নির্বাচনী গণসংযোগ করেছেন।
শুক্রবার (২৯ জানুয়ারী) পাহাড়িয়াখালী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করার আগে মুসল্লীদের উদ্দেশ্যে মাদকের বিরুদ্ধে সচেতনমূলক বক্তব্য দেয়ার পর নামাজ শেষে নির্বাচনী কৌশল বিনিময় করেন।
নৌকার মনোনয়ন প্রত্যাশি উপজেলা ছাত্রলীগের সভাপতি কপিল উদ্দিন বাহাদুর স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, আমার শ্রদ্ধেয় মরহুম পিতা মাস্টার ইউছুফ দীর্ঘদিন ধরে আপনাদের সাথে মিলেমিশে বারবাকিয়া বাজারে ব্যবসা করেছেন। আমি তার সন্তান হয়ে ছাত্রলীগের করলেও কখনো সাধারণ জনগণকে কষ্ট দেয়নি। রাজনীতি প্রভাব কখনো দেখাইনি বলে সাধারণ জনগণের ভালবাসায় আজকে চেয়ারম্যান পদে লড়াই করার জন্য মনস্থীর করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা উপহার দেন তাহলে মাদক, সন্ত্রাসমুক্ত বারবাকিয়া গড়তে কাজ করে যাবো ইনশাল্লাহ।













