
জাহেদ হাসান :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের একটি টিম শহরের পুরাতন সাইমন রোড় এলাকা থেকে ইয়াবাসহ উত্তর নুনিয়ারছড়ার একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (৩০ জানুয়ারী)রাত আনুমানিক ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম সদর মডেল থানাধীন পুরাতন সাইমন রোডস্থ রান্নাঘর রেস্টুরেন্ট এর সামনে থেকে ৪ শত পিস ইয়াবাসহ কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ারছড়ার ২ নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেন এর ছেলে মোঃ রাসেল (২৬) কে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।













