
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
চৌফলদন্ডীর প্রাচীন মসজিদ খামার পাড়া মিয়া বাজার সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদে ৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত অজুখানার উদ্ভোধন করা হয়।
পহেলা জানুয়ারী সকাল ১১টায় ফিতা কেটে আনুষ্টানিক উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, সদর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবু তালেব, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এহেছানুল হক,সাধারণ সম্পাদক শাহাজাহান মনির,মসজিদ কমিটির প্রতিনিধি মাস্টার মনির আহমেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনজুর আলমসহ আরো অনেকে।













