
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজার সদরের ঈদগাঁও প্রেস ক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়। ৩ ফেব্রুয়ারী বিকালে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি (ইনানী) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক (সকালের কক্সবাজার) শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভার শুরুতে প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বজলুর রহমান (দৈনিক দেশ বার্তা) পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি শেফাইল উদ্দিন (রূপালী সৈকত, খবরপত্র), সহ সভাপতি মোঃ তৈয়ব জালাল (আমাদের কক্সবাজার),অর্থ সম্পাদক এম আবু হেনা সাগর (কক্সবাজার প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক এম, শফিউল আলম আজাদ (দৈনিক দৈনন্দিন),সহ সাংগঠনিক সম্পাদক সায়মন সরওয়ার কায়েম (দৈনিক আলোকিত উখিয়া), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন পিন্টু (দৈনিক অগ্নিশিখা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ওসমান গণি ইলি ( জি- কক্স টিভি), দপ্তর সম্পাদক মোজাম্মেল হক ( গণসংযোগ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলা উদ্দিন ( সকালের সময়), পরিবেশ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মফি (দৈনিক আপনকন্ঠ), মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ কাউছার উদ্দিন শরীফ (দৈনিক গণসংযোগ), মনছুর আলম (মেহেদী) প্রমুখ।
বক্তব্য বলেন, দুর্নীতি ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় সাংবাদিকরা সন্ত্রাস, চাঁদাবাজি, সাধারণ মানুষ এর উপর যুলুম- নির্যাতন ও সকল প্রকার অন্যায়- অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মেধা, শ্রম এবং কলম দিয়ে দেশ ও জাতির স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ঘোষণা দেন।













