সুগন্ধা পয়েন্টে চাঁদা না পেয়ে ফিশ ফ্রাই ব্যবসায়ীকে মারধর, মোবাইল ও নগদ টাকা লুট

0
5

বার্তা পরিবেশক
শহরের হোটেল মোটেল জোনের সুগন্ধ্যা পয়েন্টে এক ফিশ ফ্রাইয়ের দোকান থেকে চাঁদা না পেয়ে হামলা করেছে চাঁদাবাজ চক্র। হামলায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উখিয়া পালংখালী বালুখালীর আব্দুল করিমের পুত্র বর্তমানে ঝাউতলা গাড়ির মাঠের বাসিন্দা মোহাম্মদ মোস্তাক সুগন্ধ্যা পয়েন্টে ফিশ ফ্রাইয়ের দোকান করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু উত্তর বাহারছড়ার মোহাম্মদ মুছার পুত্র মোঃ শিমুল নামে এক চিহ্নিত চাঁদাবাজ দীর্ঘদিন ধরে সুগন্ধ্যা পয়েন্টের বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে আসছে। শিমুলকে কোন ব্যবসায়ী টাকা দিতে অস্বীকার করলে মারধরের শিকার হতে হয়। মোস্তাকের ফিশ ফ্রাইয়ের দোকান থেকেও চাঁদাবাজ শিমুল দৈনিক ১০০—২০০ টাকা চাঁদা আদায় করে। সর্বশেষ গত ০৬ ফেব্রুয়ারী শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুগন্ধ্যা পয়েন্টে মোস্তাকের ফিশ ফ্রাইয়ের দোকানে এসে শিমুলসহ ৩/৪ জন যুবক জোরপূর্বক ২০০ টাকা চাঁদা দাবি করে। এসময় ব্যবাসায়ী মোস্তাক তাদের ১০০ টাকা দিতে চাইয়ে তাকে বেদম মারধর করে। এসময় হামলাকারীরা দোকানের ক্যাশবক্সে সংরক্ষিত থাকা নগদ সাড়ে ৮টার হাজার ও একটি স্যামসাং ব্রান্ডের এন্ড্রয়েট মোবাইল যার আনুমানিক মুল্য ১৫ হাজার টাকা। এসময় ব্যবসায়ী আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে কক্সবাজা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এব্যাপারে মোস্তাক বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চিহ্নিত চাঁদাবাজদের গ্রেফতারে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার ও টুরিস্ট পুলিশের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ীরা। এব্যাপারে সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগেপালং আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও সীরাত মাহফিল (সঃ) সম্পন্ন 
পরেডিবির হাতে রোহিঙ্গা মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার