নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

0
8

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা, দু’টি একনলা বন্দুক, ছয়টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

রবিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে আমতলী রেজু সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/২ ব্লকের ফোরকান মাহমুদের ছেলে মো. জোবায়ের (২৮) ও একই এলাকার লম্বাশিয়া ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৩ ব্লকের হামজা মিয়ার ছেলে দিল মোহাম্মদ (২৫)।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তবে তারা কোন ক্যাম্পের সেটা জানা যায়নি।

আগেহোয়াইক্যংয়ে বনাঞ্চল ও ফসলি জমি গ্রাস করে অবৈধ ইটভাটা
পরেরামুতে বেড়েছে গরু ডাকাতি, প্রান্তিক চাষি ও খামারীরা আতংকে