চকরিয়ায় তেলবাহী ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

0
5

চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজ নগর এলাকায় তেলবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন- চকরিয়া হারবাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নাথ পাড়ার রায়মোহন নাথের ছেলে শয়ন নাথ (২৫) ও ক্ষীরমোহন নাথে ছেলে শিপন নাথ (৩২)।

জানা গেছে, লোহাগাড়ার চুনতি স্টেশনে দর্জির দোকান বন্ধ করে দুইজন মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন রাতে। ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজ নগরের নুর আয়শা টেক নামক এলাকায় তেলবাহী ট্রাকের (চট্ট মেট্রো ঢ- ৪১-০০৫৭) সাথে মোটরসাইকেলের (কুমিল্লা হ-১৩-৮৫০২) সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দু’জনের মৃত্যু হয়।

খবর পেয়ে মহাসড়কের বানিয়ার ছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশ গিয়ে নিহত দুই জনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় দুর্ঘটনায় পতিত তেলবাহী ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আগেস্কুল খুললেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা
পরেরোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখব: মিয়ানমার সেনাপ্রধান