১৪ লাখ ইয়াবাসহ আটক ফারুকের বাড়িতে মিলল দুই বস্তা টাকা

0
6

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রিজ এলাকা থেকে ১৪ লাখ ইয়াবাসহ আটক ইয়াবা কারবারি জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে দুই বস্তা টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইয়াবা কারবারি ফারুকের নুনিয়ারছড়ার বাড়ি থেকে এসব টাকা উদ্ধার করে পুলিশ। আটক জহিরুল ইসলাম ফারুকের স্বীকারোক্তি অনুযায়ী এ অভিযান চালানোর কথা জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

তিনি জানান, ১৪ লাখ ইয়াবাসহ আটক হওয়ার পর জহিরুল ইসলাম ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বাড়িতে বিপুল পরিমাণ টাকা রাখার কথা স্বীকার করে সে। তার দেওয়া তথ্য মতে, অভিযান চালিয়ে তার বাড়ি থেকে দুটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়। গণনা করে দুই বস্তায় এক কোটি ৭০ লাখ ৬৩ হাজার টাকা পাওয়া গেছে।

ইয়াবা এবং টাকা উদ্ধারের ঘটনায় আটক এবং চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

আগেকক্সবাজারে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী উদ্যোক্তা হাট ও শীতকালীন পিঠা উৎসব
পরেপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে দেশ ও রাজনীতি ছাড়ছেন খালেদা !