
বার্তা পরিবেশক:
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) দৈনিক কক্সবাজার বার্তা ও স্থানীয় কয়েকটি অনলাইন পোর্টালে “আদালতে ছমিরা’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বেরিয়ে আসছে থলের বিড়াল” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের শেষে একাংশে অহেতুক আমার নাম জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও মানিহানিকর। সংবাদে আমাকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক যুবদল নেতা ফারুকের সিন্ডিকেটের সদস্য অভিহিত করা হয়েছে। যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত।
আমি কখনো মরণনেশা ইয়াবার সাথে জড়িত ছিলাম না। বর্তমানেও নেই। উল্টো সবসময় এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করেছি। মূলতঃ একটি মহল আমার বিরুদ্ধে ভুল বুঝিয়ে সাংবাদিক ভাইদের এমন মিথ্যা তথ্য দিয়েছে। আমি দীর্ঘ ২০ বছর ধরে মৎস্য পেশার সাথে জড়িত। সুনামের সাথে ব্যবসা করে পরিবার নিয়ে জীবন নির্বাহ করে আসছি।
আমাকে সামাজিক ও ব্যবসায়ীকভাবে হেয় প্রতিপন্ন করার মানসে একটি কুচক্রী মহল নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ওই অপ—প্রচার তারই অংশ। আমি ওই সংবাদে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নাম জড়ানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে এ নিয়ে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী
সোহেল
পিতা- মৃত কালু
উত্তর নুনিয়ারছড়া, কক্সবাজার।













