কাউন্সিলর কাজী মোরশেদ বাবু জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে

0
6

আনছার হোসেন:
কক্সবাজার পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ চৌধুরী বাবু এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বর্তমানে অচেতন অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে লাইফসাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

মোরশেদ বাবুর পারিবারিক সুত্র জানিয়েছেন, তাঁর পালস, নিঃশ্বাস পাওয়া যাচ্ছে না। তার ব্রেনও ড্যামেজ হয়ে আছে।

তবে কক্সবাজার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ ফরহাদ হোসেন জানিয়েছেন, তিনি কাজী মোরশেদ বাবুকে অচেতন অবস্থায় পেয়েছেন। তাই কী অবস্থা কিছু বলা যাচ্ছে না।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়।

পারিবারিক সুত্র মতে, কাজী মোরশেদ স্ট্রোক করেছেন।

পারিবারিক সুত্র ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ও আজ (বুধবার) সকালে বাড়িতে দুইবার বমি করেছেন কাজী মোরশেদ বাবু। পরে শারিরিক অবস্থা স্থিতিশীল ছিল। বিকালে তিনি নিজেই প্রথমে ফুয়াদ আল-খতীব হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে আসেন। ওখানে আসার পর তাঁর শারিরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন।

সুত্র মতে, দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত ভর্তি করে হাসপাতালের পঞ্চমতলায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিশেষায়িত আইসিইউ ইউনিটে স্থানান্তর করা হয়।

এদিকে খবর পেয়ে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানসহ পৌর প্যানেলের সকল কাউন্সিলর হাসপাতালে ভিড় করেন। নেতা-কর্মী, সমর্থকরাও হাসপাতালে জড়ো হন।

এ ব্যাপারে সর্বশেষ তথ্যে জানা যায়, কাজী মোরশেদ বাবুকে লাইফসাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তবে অবস্থা খুবই সংকটাপন্ন।-কক্সবাজারভিশন

আগেআমার স্ত্রীকে নিয়ে উল্টোপাল্টা কথা বললে মামলা করবো: নাসির
পরেটেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা