দৈনিক সকালের কক্সবাজারকে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ফুলেল শুভেচ্ছা

0
45

 

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলার পাঠক প্রিয় পত্রিকা দৈনিক সকালের কক্সবাজার সপ্তমবর্ষে পদার্পণ করেছে। বহুল প্রচারিত পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তরুণ কলম সৈনিকদের সংগঠন সাংবাদিক সংসদ কক্সবাজার। শনিবার (০৬ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবে দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবালের সাথে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, সাংগঠনিক সম্পাদক শহিদুল করিম শহিদ, নির্বাহী সদস্য আমিনুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বনামধন্য এই পত্রিকার আগামী পথচলা সমৃদ্ধ ও সফলতা কামনা করেন নেতৃবৃন্দ।

আগেচিরকুট লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা
পরেকক্সবাজার জেলা সৎসঙ্গ পরিচালনা পরিষদ গঠিত