ঈদগাঁও-ঈদগড় সড়কে শিক্ষার্থী অপহরন : শঙ্কিত স্থানীয় জনসাধারন 

0
3
এম আবু হেনা সাগর,ঈদগাঁও 
ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালায় টমটম থেকে এক কলেজ ছাত্রকে অপহরণ করার খবর পাওয়া গেছে। অপহ্নত ছাত্রের নাম মোঃ আব্দুল্লাহ। এতে শঙ্কিত হয়ে পড়েন লোকজন।
সে ঈদগড় পুর্ব হাসনাকাটা আলী হোসনের পূত্র, ডুলাহাজারা কলেজের অধ্যানরত ছাত্র।
জানা যায়, ৯ মার্চ সকাল ৭টায় মিনি টমটম যোগে এ কলেজ ছাত্র আব্দুল্লাহ সহ অন্য যাত্রীরা ঈদগাঁওতে যাচ্ছিল। প্রতিমধ্যে গজালিয়া ঢালা এলাকায় গেলে উৎপেতে থাকা অপরাধীরা ব্যারিকেড দিয়ে গাড়ীটি থামিয়ে এই ছাত্রকে অপহরণ করে গহীণ বনে নিয়ে যায়।
সড়কের পানেরছড়া ঢালায় অপহরনের ঘটনা ঘটেছে বলে ইসলামাবাদের মেম্বার সিরাজুল ইসলাম জানিয়েছেন।
সৃজন সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্টাতা এডমিন মোহাম্মদ ইউসুফ উপরোক্ত তথ্যবলীর সত্যতা নিশ্চিত করেন।
উল্লখ্য, দীর্ঘদিন পর সড়কে ফের অপহরণের ঘটনায় ঈদগাঁও-ঈদগড় সড়কে যাতায়াতকৃত সর্বশ্রেনীর পেশার লোকজন শঙ্কিত। টহল পুলিশের কার্যক্রম আরো জোরদার করার আহবান এলাকাবাসীর।
আগেরামুতে একলাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
পরেউখিয়ায় পাহাড়ের মাটি চাপা পড়ে এক ব্যক্তি নিহত