রামুতে একলাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

0
4

মোঃ নাছির উদ্দিন,রামু:
কক্সবাজারের রামু জোয়ারিয়ানালায় ইউএনডিপি কক্সবাজারের সহযোগিতায় এনজিও সংস্থা একলাবের বস্তবায়নে আস্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়। মঙ্গলবার(০৯ মার্চ) সকাল ১১টায় জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান পালিত হয়। এতে জোয়ারিয়ানালা এইচ. এম. সাচিঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুল হক সিকদারের এর সভাপতিতে ও আবদুল জব্বার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামু উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও লোকাল ভলান্টিয়ার রেডিয়েটারস ফোরাম রামু উপজেলার সাধারণ সম্পাদক আফসানা জেসমিন পপি।স্বাগত বক্তব্য রাখেন একলাবের প্রকল্প ব্যবস্থাপক কেফায়েত উল্লাহ সাজ্জাদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হুদা,বোরহান উদ্দিন,মোঃ নাছির উদ্দিন,মিজানুর রহমান.আবুল হোছাইন।এতে বক্তারা বলেন বর্তমানে নারীরা কিন্তু দেশের অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে, নারীদেরকে আমরা শুধু একজন নারী হিসেবে না ভেবে মানুষ হিসেবে ভাবি তাহলে আমাদের সমাজে, দেশে বৈষম্য আর থাকবেনা। সমাজ,শিক্ষা,অর্থনৈতিক অবস্থা ও দেশ অনেক এগিয়ে যাবে। রামু জোয়ারিয়ানালায় এমন একটি অনুষ্টান করার জন্য একলাব ও ইউএনডিপি কে ধন্যবাদ জানান অতিথিবৃন্দ।

আগেনা ফেরার দেশে চিত্রনায়ক শাহীন আলম
পরেঈদগাঁও-ঈদগড় সড়কে শিক্ষার্থী অপহরন : শঙ্কিত স্থানীয় জনসাধারন