‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে’

0
7

সিবিকে ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১২ মার্চ) বিকেলে মাতৃভাষা ইনস্টিটিউটে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ব্রিফিং শেষে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে। যদি সংক্রমণ বাড়তে থাকে তবে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে। তবে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামীকাল শনিবার (১৩ মার্চ) এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

শিক্ষক ও শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে পড়তে হয় এমন ধরনের পদক্ষেপ সরকার নেবে না বলেও জানান শিক্ষামন্ত্রী।

গত ২৭ ফেব্রুয়ারি রাতে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া যায় কিনা- সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বসে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২২ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগেমেরিন ড্রাইভে কার চাপায় আইডিয়াল স্কুলের ছাত্রী রাইফার মৃত্যু
পরেশহরের কুতুবদিয়া পাড়ায় ৫০,২৪০ ইয়াবা সহ মহিলা আটক