কক্সবাজারে কনসার্টে যাওয়ার পথে ২ মিউজিশিয়ান নিহত

0
5

সিবিকে ডেস্কঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় দুই মিউজিশিয়ান নিহত হয়েছেন।

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্যাড ও পার্কাসন বাদক হানিফ এবং প্যাড বাদক পার্থ গুহ।

জোরাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ মাহমুদ যুগান্তরকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, আজ ভোরে শোয়ের উদ্দেশ্যে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মারাত্মক আহত হন মাইক্রোবাসে থাকা তরুণ গায়িকা বিউটি খানসহ অন্যরা।

কিবোর্ড বাদক আসাদ জানান, ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহত সবাইকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার হানিফকেও মৃত ঘোষণা করেন।

গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক।

আগেচকরিয়া পৌরসভা নির্বাচন: মেয়রপদে নৌকার মনোনয়ন কে পাচ্ছেন!
পরেসুপ্রিম কোর্ট বার নির্বাচন : সভাপতি আ.লীগের, সম্পাদক বিএনপির