
ইয়াছিন আরাফাত,মহেশখালী
মহেশখালী উপজেলার মানুষ দীর্ঘ প্রতিক্ষায় ছিলেন কে পাচ্ছেন মহেশখালী গুরুত্বপূর্ণ তিন ইউনিয়নে নৌকার বৈঠা? কেন্দ্রীয় কমিটি কাকে মূল্যয়ন করছেন? সভানেত্রীই বা কাকে পছন্দ করছেন? এ দীর্ঘ প্রতিক্ষার ফল এসেছে গতকাল সোমবার (১৫ই মার্চ) বিকেলে। কেন্দ্রীয় কমিটির এক নথির বরাত দিয়ে জানা যায়, মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে দলীয় প্রতীক নৌকার বৈঠা পেয়েছেন এড. শেখ কামাল, তবে হোয়ানক ইউনিয়নে উপজেলাবাসী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ওয়াজিদ আলী মুরাদকে অনেকটা নিশ্চিতভাবে নিয়ে রাখলেও প্রতীক পেয়েছেন সাবেক সাংসদ ইসহাক বিএ,এর সুযোগ্য সন্তান বর্তমান চেয়ারম্যান মোস্তাফা কামাল, পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন যেখানে সরকারের মেগা প্রকল্প হচ্ছে মাতারবাড়ীতে আমজনতা তিন হেভিওয়েট প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এনামুল হক রুহুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিনকে নিশ্চিতকরণ করে রাখলেও সেই সোনার হরিণ নৌকার বৈঠা পেয়েছেন সাবেক ছাত্রনেতা এস এম আবু হায়দার।
তবে মাতারবাড়ীকে সরকারের বড় বড় মেগা প্রকল্প হতে যাওয়ায় এটি সরকারের পেষ্টিত ইস্যুর আসন হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে নানা গুঞ্জন আর গুজবের অবসান ঘটিয়ে অবশেষে উপজেলার মাতারবাড়ী, হোয়ানক ও কুতুবজোম ইউনিয়নে নৌকার বৈঠা পেলেন তিনজন। ১৫ মার্চ সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানাগেছে, মাতারবাড়ী ইউনিয়নের নৌকার মনোনয়ন পেলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু হায়দার,হোয়ানক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল ও কুতুবজোম ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ কামাল।
বিষয়টি জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল মহেশখালী তিন ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।













