একলাব-রেডিও নাফের ভ্যাক্সিনেশন বিষয়ক ‘বেতার সংলাপ’ অনুষ্ঠিত

0
5

প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের মহেশখালীতে ইউনিসেফের সহায়তায় একলাব ও রেডিও নাফ এর উদ্যোগে করোনাভাইরাস এর ভ্যাক্সিনেশন এর উপর একটি “বেতার সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১ টায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত বেতার সংলাপে বিশেষজ্ঞ প্যানেললিস্ট হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহফুজুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন- উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি (তদন্ত) মোঃ আশিক ইকবাল। উপস্থিত ছিলেন একলাব ও রেডিও নাফের ম্যানেজার মোঃ দিদারুল হাসান। মাফিয়া মুক্তার সঞ্চালনায় সংলাপে মহেশখালীর বিভিন্ন এলাকা থেকে উপস্থিত শ্রোতা এবং অংশগ্রহণকারীদের করোনা ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞ প্যানেললিস্ট।
এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহফুজুল হক সবাইকে নির্দ্বিধায় নিশ্চিন্তে করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য আহŸান জানান। ওসি আশিক ইকবাল বলেন, “করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে বিষয়টি নিয়ে প্রশাসন সতর্ক রয়েছে, কেউ যদি গুজব ছড়িয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য সবাইকে সচেতন হতেও তিনি আহŸান জানান।
মোঃ দিদারুল হাসান ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন এর বিষয়টি উল্লেখ করে বলেন-বিষয়টি নিয়ে একলাবের উদ্যোগে মাইকিংসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি মহেশখালীতে অবস্থিত তথ্য ও মতামত কেন্দ্রে কোন রকম খরচ ছাড়া রেজিস্ট্রেশনের কাজ করে দেয়া হচ্ছে। এতে উপস্থিত অংশগ্রহণকারীরা একলাব ও রেডিও নাফকে এ ধরনের একটি উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং এ ধরনের বেতার সংলাপ আরও আয়োজনের আহŸান জানান।

 

আগেবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন আজ, নানান কর্মসূচী
পরেইউএন উইমেনের উদ্যোগে রামুতে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা ও ওরিয়েন্টেশন