
আবুল কাশেম সাগর:
হাজার বছরের শ্রেষ্ঠবাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করেছে “বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ’ কক্সবাজার জেলা শাখা।
দিবসটি পালনে সকালে সংগঠনের সভাপতি রিয়াদ মোঃ ফরিয়াদ নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা পরবর্তী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পিপি এ্যাড: ফরিদুল আলম, কক্সবাজার জেলা তাঁতীলীগের সভাপতি আরিফুল মৌলা, এডভোকেট হারেছ উদ্দিন। দোয়া মাহফিল পরবর্তী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন এর উপস্থিতির মধ্য দিয়ে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলে সাধারণ সম্পাদক শাহ মোঃ নওশাদ, সহ- সভাপতি মোঃ লিয়াকত আলি, একে,এম মুজিবুর রহমান, সাজ্জাদ আকবর তাহেরুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, সেলিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আরফাত, কৌশিক ইরফাত, সপ্তর সম্পাদক মোফাজ্জল হোসেন তুহিন, প্রচার সম্পাদক ইমরান হোসেন, আইন সম্পাদক তারেক আজিজ রানা, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক শারমিন আক্তার হ্যাপীসহ প্রমূখ।













